দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিসেম্বরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে ডিসেম্বরে কোনো কিছু হলে তা সরকারের ব্যর্থতা এবং সরকার ও আওয়ামী লীগের সমঝোতার কারণে হবে বলে মনে করেন তিনি। এমন কিছু হলে এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের ব্যর্থতা ও কর্মকাণ্ডের ওপর আস্থা নেই। ডিসেম্বরে কিছু হলে তা সরকারের ব্যর্থতার কারণে এবং সরকার ও আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এনসিপি রাজপথে থেকে তা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।’
সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির বিরুদ্ধে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে। সরকারকে শায়েস্তা করতে আর কোনো উপায় নেই।’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি যৌক্তিক আন্দোলন। সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজ এ পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার পাওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘এই আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে নৈরাজ্য করে থাকলে এর দায় সরকারকে নিতে হবে। সারাদেশে ফ্যাসিস্টদের নেতাকর্মীদের লালন-পালন করছে বিএনপি। আওয়ামী লীগের ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।’
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মাহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
/অ